• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গোল্ডেন বুটের শীর্ষে হালান্ড–মেসি–এমবাপ্পে, বিশ্বকাপে নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক    ৬ জুলাই ২০২৬, ০৬:০৩ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে নরওয়েকে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছেন আর্লিং ব্রাট হালান্ড। একই সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়েও শীর্ষে উঠে এসেছেন নরওয়ের এই তারকা স্ট্রাইকার। ২০২৬ বিশ্বকাপে নিজের গোলসংখ্যা সাতে নিয়ে তিনি আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের কাতারে নাম লিখিয়েছেন।

হালান্ডের এই কীর্তিতে বিশ্বকাপের ইতিহাসেও যুক্ত হয়েছে নতুন অধ্যায়। প্রথমবারের মতো এক আসরে তিন ফুটবলার সাতটি করে গোল করার বিরল নজির গড়লেন। এর আগে বিশ্বকাপের কোনো আসরে এমন ঘটনা ঘটেনি।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচের ৭৯তম মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের নিখুঁত ক্রস থেকে শক্তিশালী হেডে নরওয়েকে এগিয়ে দেন হালান্ড। এরপর নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিচু শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। তার জোড়া গোলেই ২-১ ব্যবধানে জয় পায় নরওয়ে এবং ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

এই দুই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিজের গোলসংখ্যাও ৬২-তে উন্নীত করেছেন হালান্ড। একই সঙ্গে শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিলকে বিদায় করে এবারের বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছে নরওয়ে।

গোল্ডেন বুটের লড়াইও এখন তুঙ্গে। সাতটি করে গোল নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। তাদের ঠিক পেছনেই পাঁচ গোল নিয়ে আছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। আর চারটি করে গোল করেছেন ফ্রান্সের ওসমান দেম্বেলে, স্পেনের মিকেল ওইয়ারসাবাল, ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র এবং সেনেগালের ইসমাইলা সার। নকআউট পর্ব যত এগোবে, গোল্ডেন বুটের লড়াইও ততই জমে উঠবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে ৪০ বছর পর পেনাল্টি মিস ব্রাজিলের
ছবি: সংগৃহীত
গোলশূন্য সমতায় বিরতিতে ব্রাজিল-নরওয়ে
ছবি: সংগৃহীত
পেনাল্টি পেয়েও মিস করল ব্রাজিল