• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হালান্ডের গোলে এগিয়ে নরওয়ে, চাপে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক    ৬ জুলাই ২০২৬, ০৩:৪৭ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এই মুহূর্তটির অপেক্ষাতেই ছিলেন আর্লিং হালান্ড। শেষ পর্যন্ত ম্যাচের ৭৯তম মিনিটে সেই অপেক্ষার অবসান ঘটালেন নরওয়ের অধিনায়ক। দুর্দান্ত এক হেডে বল জালে জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন তিনি।

অ্যান্ড্রেয়াস শেলদেরুপের নিখুঁত ক্রস থেকে উড়ে এসে হেডে গোল করেন ম্যানচেস্টার সিটির এই তারকা। গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ বাড়িয়েছে ব্রাজিল।

এর আগে ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হয় ব্রাজিল। ব্রুনো গিমারাইসের স্পটকিক ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড। সেই সুযোগ হাতছাড়া করার মাশুলই এখন দিতে হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

এখন দেখার বিষয়, বাকি সময়ে ব্রাজিল ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরতে পারে কি না, নাকি হালান্ডের একমাত্র গোলেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করবে নরওয়ে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পেনাল্টি পেয়েও মিস করল ব্রাজিল
ছবি: সংগৃহীত
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ছবি: সংগৃহীত
ব্রাজিল-নরওয়ে মহারণে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে যে ৫ বিষয়