• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিশ্বকাপে ৪০ বছর পর পেনাল্টি মিস ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক    ৬ জুলাই ২০২৬, ০৩:২০ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে এক বিরল রেকর্ডের সাক্ষী হলো ব্রাজিল। ম্যাচের ১৩তম মিনিটে ব্রুনো গিমারাইসের নেওয়া পেনাল্টি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড।

এই পেনাল্টি মিসের মধ্য দিয়ে চার দশকের একটি রেকর্ড ভেঙেছে সেলেসাওরা। ১৯৮৬ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে জিকোর পেনাল্টি মিসের পর বিশ্বকাপের মূল সময়ে (টাইব্রেকার বাদে) আর কোনো ব্রাজিলিয়ান খেলোয়াড় পেনাল্টি মিস করেননি।

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে ম্যাচ চলাকালে (পেনাল্টি শুটআট বাদে) এটি ব্রাজিলের মাত্র চতুর্থ পেনাল্টি মিস। দীর্ঘদিন ধরে স্পট কিক থেকে প্রায় নিখুঁত সাফল্য ধরে রাখা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এটি বিরল এক ঘটনা।

অন্যদিকে নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ডের জন্য এটি স্মরণীয় এক মুহূর্ত। ব্রুনো গিমারাইসের জোরালো শট ঠেকিয়ে তিনি শুধু দলকে নিশ্চিত গোল হজম থেকে বাঁচাননি, বিশ্বকাপের ইতিহাসেও নিজের নাম যুক্ত করেছেন একটি বিশেষ কীর্তির সঙ্গে।

ম্যাচের শুরু থেকেই ব্রাজিল নরওয়ের রক্ষণে চাপ সৃষ্টি করলেও নিল্যান্ডের দুর্দান্ত সেই সেভ ম্যাচে বড় প্রভাব ফেলেছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ছবি: সংগৃহীত
ব্রাজিল-নরওয়ে মহারণে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে যে ৫ বিষয়
ছবি: সংগৃহীত
এআইয়ের চোখে ব্রাজিল-নরওয়ে ম্যাচের সম্ভাব্য ফল