গোলশূন্য সমতায় বিরতিতে ব্রাজিল-নরওয়ে

বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ লড়াইয়ে গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ করেছে ব্রাজিল ও নরওয়ে। বিরতির আগে ম্যাচের সবচেয়ে বড় সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচের নবম মিনিটে বক্সের ভেতর মাতেউস কুনিয়াকে ফেলে দেন নরওয়ের ডিফেন্ডার ক্রিস্টোফার আজের। প্রথমে খেলা চালিয়ে যেতে বললেও পরে ভিএআরের সহায়তায় রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
১৩তম মিনিটে স্পটকিক নিতে যান ব্রুনো গিমারাইস। তবে তার নেওয়া শট দারুণ দক্ষতায় ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড। ফলে নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করে ব্রাজিল।
এর আগে ম্যাচের দ্বিতীয় মিনিটেই বল জালে পাঠিয়েছিল নরওয়ে। তবে আলেক্সান্ডার সোরলথ অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়।
প্রথম ৪৫ মিনিটে দুই দলই সতর্ক থেকে আক্রমণ সাজানোর চেষ্টা করেছে। ব্রাজিল বলের দখলে কিছুটা এগিয়ে থাকলেও পরিষ্কার সুযোগ কাজে লাগাতে পারেনি। অন্যদিকে নরওয়েও কয়েকটি আক্রমণ গড়ে তুললেও গোলের দেখা পায়নি।
ফলে গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে গেছে দুই দল। এখন দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙার অপেক্ষা।
ভিওডি বাংলা/আ








মন্তব্য