ইংল্যান্ড একাদশে তিন পরিবর্তন, অপরিবর্তিত মেক্সিকো

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মূল একাদশে তিনটি পরিবর্তন এনেছেন ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল। অন্যদিকে ইকুয়েডরের বিপক্ষে জয় পাওয়া একই একাদশ নিয়ে মাঠে নেমেছে স্বাগতিক মেক্সিকো।
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ের ম্যাচের একাদশে পরিবর্তন এনে রাইট-ব্যাক জেড স্পেন্সকে বেঞ্চে রেখেছেন টুখেল। রোববার সকালে পেশিতে সামান্য টান অনুভব করায় তাকে শুরুর একাদশে রাখা হয়নি। তার জায়গায় রাইট-ব্যাক হিসেবে খেলছেন জ্যারেল কোয়ানসাহ।
এ ছাড়া ননি মাদুয়ের বদলে বুকায়ো সাকা এবং মার্কাস রাশফোর্ডের পরিবর্তে অ্যান্থনি গর্ডনকে মূল একাদশে সুযোগ দেওয়া হয়েছে।
ইংল্যান্ডের একাদশ:
পিকফোর্ড, কোয়ানসাহ, গুয়েহি, কোনসা, ও'রাইলি, রাইস, অ্যান্ডারসন, সাকা, বেলিংহাম, গর্ডন ও কেইন।
মেক্সিকোর একাদশ:
র্যাংগেল, সানচেজ, মন্তেস, ভাসকুয়েজ, গ্যালার্ডো, মোরা, রোমো, লিরা, আলভারাদো, হিমেনেজ ও কুইনোনেস।
ভিওডি বাংলা/আ








মন্তব্য