• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কুমিল্লা-৪

হাসনাতকে আসন ছেড়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

   ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পি.এম.
কুমিল্লা-৪ আসনের এনসিপির হাসনাত ও জামায়াতের সাইফুল ইসলাম শহীদ। সংগৃহীত ছবি

আসন সমঝোতার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে স্বাগত জানিয়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ।

রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক পোস্টে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, কেন্দ্রীয় জামায়াতের দায়িত্বশীলদের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য ও ঐক্যের স্বার্থে তিনি হাসনাত আবদুল্লাহর জন্য আসন ছেড়ে দিয়েছেন। তিনি বলেন, “আমরা দেশ, মানুষ ও দ্বীন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। দলীয় যে কোনো সিদ্ধান্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করি।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, গত কয়েক মাস ধরে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার নির্বাচনী প্রচারণার জন্য অনেক পরিশ্রম করেছেন। এ জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, দ্বীন বিজয়ের আন্দোলনে সবাই একসঙ্গে কাজ করবেন।

এদিকে একইদিন বিকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের সঙ্গে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণে মোট ১০ দলীয় জোট গঠনের ঘোষণা দেন।

এই জোটের অন্যান্য দলগুলো হলো—জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীরের দল), খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই জোটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ থেকে ৩৫টি আসন পেতে পারে। এর মধ্যে রাজধানী ঢাকায় অন্তত পাঁচটি আসন রয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের