• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মনোনয়নপত্র জমা দিলেও শঙ্কায় তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক    ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ পি.এম.
ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রয়োজনীয় ভোটার স্বাক্ষর সংগ্রহ করে নির্বাচনী প্রক্রিয়ার প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

নির্বাচন কমিশনের (ইসি) বিধি অনুযায়ী, কোনো স্বতন্ত্র প্রার্থীকে নিজ নিজ নির্বাচনী এলাকার মোট নিবন্ধিত ভোটারের অন্তত ১ শতাংশের স্বাক্ষর সংগ্রহ করতে হয়। সে হিসেবে ঢাকা-৯ আসনে তাসনিম জারাকে ন্যূনতম ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে ভোটারদের স্বাক্ষর সংগ্রহ করছেন তাসনিম জারা।

গত রোববার তিনি স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করেছিলেন। খিলগাঁও ও বাসাবো এলাকায় বুথ স্থাপন করে ভোটারদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করা হয়। অবশ্য সোমবার দুপুরের মধ্যেই তার টিম নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি স্বাক্ষর সংগ্রহ করতে সক্ষম হয় বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে ভোটারদের স্বাক্ষর সংগ্রহ করছেন তাসনিম জারা।

এরপর তাসনিম জারা সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে সংগৃহীত স্বাক্ষর জমা দেন। যদিও শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিলেও শঙ্কায় রয়েছেন তিনি।

জামায়াতের সঙ্গে এনসিপির জোট গঠনের পর দল থেকে সরে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তাসনিম জারা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের