• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

কুড়িগ্রাম-২

বিএনপি প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ'র মনোনয়নপত্র দাখিল

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ পি.এম.
বিএনপি প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ'র মনোনয়নপত্র দাখিল। ছবি: ভিওডি বাংলা

উৎসবমুখর পরিবেশ কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী উপজেলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি কুড়িগ্রাম জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ-এঁর নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক সংসদ সদস্য উমর ফারুক, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, আশরাফুল হক রুবেল, আজিজুল হকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

মনোনয়নপত্র দাখিল শেষে নেতৃবৃন্দ বলেন, কুড়িগ্রাম-২ আসনের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। এই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বিএনপি'র প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়াকোবাদ বলেন, “আমি কুড়িগ্রাম-২ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। সাধারণ মানুষের অধিকার, ন্যায্যতা ও উন্নয়নের পক্ষে থেকে কাজ করাই আমার অঙ্গীকার।”

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে দিনব্যাপী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী