• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

খালেদা জিয়ার প্রয়াণে পরীমণির আবেগঘন শোক

বিনোদন ডেস্ক    ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পি.এম.
খালেদা জিয়া-ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি-ছবি-ভিওডি বাংলা

ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি সামাজিক মাধ্যমে লিখেছেন, “বেগম খালেদা জিয়া আপনি জিতে গেলেন।” দেশের রাজনীতিতে অটল ভূমিকার জন্য আপনাকে ‘দেশনেত্রী’ এবং ‘আপসহীন’ উপাধিতে ভূষিত করা হয়েছিল।    

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার প্রয়াণ ঘটে।  

আপসহীন এই নেত্রীর বিদায়ে সারাদেশে যেমন শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে এই নেত্রীকে স্মরণ করছেন। এই কাতারে আছেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা পরীমণি।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণি লিখেন, তিনি চলে গেলেন! তিনি সয়ে গেলেন, তিনি রয়ে গেলেন। তিনি এভাবেই থেকে গেলেন এই মানচিত্রে। বেগম খালেদা জিয়া আপনি জিতে গেলেন আসলে, দোয়া। 
 
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসা শেষে ৬ মে তিনি দেশে ফেরেন। সে সময় স্বাস্থ্যের কিছুটা উন্নতিও দেখা গিয়েছিল। কিন্তু দীর্ঘদিনের শারীরিক জটিলতা এবং মানসিক ধকলের কারণে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন।

গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুনরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে তিনি চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দেন এবং চিরবিদায় নেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী সমিতির নির্বাচনী আমেজে সরব বাপ্পারাজ
শিল্পী সমিতির নির্বাচনী আমেজে সরব বাপ্পারাজ
আইসিইউতে মনির খানের মা
আইসিইউতে মনির খানের মা
আলিয়ার শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১
আলিয়ার শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১