• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

‘তিনি মানুষের দোয়া নিয়ে গেছেন, রেখে গেছেন আশীর্বাদ’: বেবী

বিনোদন ডেস্ক    ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ পি.এম.
সংগীতশিল্পী বেবী নাজনীন। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন।

শোকবার্তায় তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার মতো একজন মহান নেত্রীর শূন্যতা বাংলাদেশের মানুষ সব সময় অনুভব করবে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে যে কষ্ট দেওয়া হয়েছে এবং যে অবিচার করা হয়েছে, তার বিচার মহান আল্লাহ অবশ্যই করবেন। দেশ ও মানুষের জন্য তার ত্যাগ রাজনীতির ইতিহাসে নজিরবিহীন।”

তিনি আরও বলেন, “তার মৃত্যুর খবরে আজ মানুষ বাকরুদ্ধ, বাকরুদ্ধ পুরো দেশ। মহান আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং শোকাহত জিয়া পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।”

গানের পাশাপাশি একসময় রাজনীতিতেও সক্রিয় ছিলেন বেবী নাজনীন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন বলেও জানান।

তিনি বলেন, “বেগম জিয়া তার অন্তিম যাত্রায় যেমন মানুষের দোয়া নিয়ে গেছেন, তেমনি রেখে গেছেন দেশের মানুষের জন্য আশীর্বাদ। এই আশীর্বাদই আগামীর বাংলাদেশ বিনির্মাণে মানুষের গণতান্ত্রিক শক্তি হয়ে কাজ করবে।”

তিনি আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই শক্তিকে ভিত্তি করে একটি নতুন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে যাবেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’