• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শোকবইতে স্বাক্ষর

খালেদা জিয়ার মৃত্যু দেশের জন্য শুন্যতা : ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক    ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ এ.এম.
শোক বইয়ে স্বাক্ষর করছেন সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখ চরমোনাই। সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আনুষ্ঠানিক শোক জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখ চরমোনাই। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় শায়েখ চরমোনাই গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে শোক বইতে দেশের এই মহান নেত্রীকে স্মরণ করে শোকবার্তা দেন এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করে সমবেদনা জানান।

শোক বইয়ে তিনি লিখেন, “দেশ একজন দেশপ্রেমিক নেতৃত্ব হারালো। আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার মাগফিরাতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি।” 

এসময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমরান সালেহ প্রিন্স, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, তাবিথ আউয়াল প্রমুখ। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা খলিলুর রহমান ও কে এম শরীয়াতুল্লাহও উপস্থিত ছিলেন।

শোক প্রকাশের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শায়েখ চরমোনাই বলেন, “বাংলাদেশের একজন অভিভাবক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দেশবাসী শোকাহত। আমরাও শোক প্রকাশ করছি। তার পরিবার ও শোকাহত জনতার প্রতি আমাদের সহমর্মিতা। তিনি দীর্ঘদিন রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যু দেশের জন্য শুন্যতা তৈরি করবে। আমরা আশাবাদী যে, তার শুন্যস্থান আরেকজন দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে পূরণ হবে।”

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের