• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তারেক রহমান প্রমাণ করেছেন তিনি যোগ্য বাবার যোগ্য সন্তান: আবদুস সালাম

   ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

তারেক রহমান যোগ্য বাবার যোগ্য সন্তান বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুস সালাম। দেশ গঠনে জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ ক্ষমতায় থাকাকালিন জিয়াউর রহমানের পথ ধরে ৩১ দফার ঘোষণা করেছেন তারেক রহমান। যারা বলছেন বিএনপি সংস্কার চায় না তারা ভুল বলেছেন। মনে রাখতে হবে সংস্কার আর বাতিল এক নয়। এখন যেসব সংস্কারের কথা বলা হচ্ছে তারেক রহমান ৩১ দফায় তা আগেই উল্লেখ করেছেন।

শনিবার (১১ জানুয়ারি) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণকালে তিনি বলেন, বাংলাদেশে সংস্কারক হিসেবে কারো নাম আসলে সর্ব প্রথম আসবে জিয়াউর রহমানের নাম।

সে সময় তিনি আরও বলেন, সেনাবাহিনীকে বিফল করার জন্য আওয়ামী লীগ রক্ষী বাহিনী তৈরী করেছিলো। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে সেনাবাহিনী এবং পুলিশকে একটি সু-শৃঙ্খল বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন। আপদ ভাবা জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করেছিলেন জিয়াউর রহমান।

এর আগে, একই দিন সকালে আগারগাঁওয়ে অসাধু ব্যাবসায়ী চক্রের কারসাজিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে কৃষিবিদদের উদ্যোগে কৃষক থেকে সরাসরি ভোক্তা পর্যায়ে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য কৃষক বাজার উদ্বোধন করেন আবদুস সালাম। সে সময় কৃষিতে জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জিয়াউর রহমান ছিলো দেশের প্রথম সংস্কারক। শেখ হাসিনার ছেলে জয়ের আগেই তারেক রহমান প্রযুক্তির বিস্তার ঘটিয়ে গেছেন।

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল