• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

দার্জিলিংয়ে শীতের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস

আন্তর্জাতিক ডেস্ক    ৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ পি.এম.
পশ্চিমবঙ্গের দার্জিলিং-ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পর্যটন শহর দার্জিলিংয়ে রাতের তাপমাত্রা নেমেছে ৪ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, উত্তরের হাওয়ার কারণে দার্জিলিং ও রাজ্যের অন্যান্য এলাকায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। গতকাল রাতে দার্জিলিংয়ের এই তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। 

বুধবার (৩১ ডিসেম্বর) বিবৃতিতে বলা হয়েছে, “উত্তুরে হাওয়ার প্রভাবে পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে দার্জিলিংয়ে- ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী আরও কয়েক দিন দার্জিলিংয়ে তাপমাত্রা বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। বরং সামনে ২ বা ৩ জানুয়ারিতে বৃষ্টি-তুষারপাতের আশঙ্কা আছে। যদি এমন ঘটে, তাহলে তাপমাত্রা আরও কমে যাবে।”

হিমালয় পার্বত্য অঞ্চল-ঘেঁষা দার্জিলিংয়ে সারাবছরই ঠাণ্ডা আবহাওয়া থাকে। শীতকালে এই শহরের গড় তাপমাত্রা থাকে সাধারণত ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে মাঝে মাঝে গড় হিসেবের চেয়েও নিচে নেমে যায় তাপমাত্রা, সে সময় তুষারপাত ঘটে।

আবহাওয়া দপ্তরের বিবৃতি অনুসারে নিম্ন তাপামাত্রার হিসেবে পশ্চিমবঙ্গে বর্তমানে শীর্ষে আছে দার্জিলিং। এর পর দ্বিতীয় অবস্থানে আছে বীরভূম জেলা। গতকাল মঙ্গলবার রাতে বীরভূমের শ্রীনিকেতন শহরে সাড়ে ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে নদিয়া (৭ ডিগ্রি সেলসিয়াস), সিউড়ি (৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস) এবং আসানসোল (৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস)।

আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পঙসহ পশ্চিবঙ্গের উত্তরের সব জেলায় আগামী অন্তত ৪ দিন তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

এদিকে মঙ্গলবার কলকাতার গড় তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কলকাতার দমদমে- ১০ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেক ও হলদিয়ার তাপামাত্রা ছিল যথাক্রেমে ১১ দশমিক ৪ ডিগ্রি এবং ১১ দশমিক ২ ডিগ্রি।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পঙসহ রাজ্যের উত্তরের সব জেলায় আগামী চারদিন তাপমাত্রা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা নেই।

সূত্র: দ্য শিলং টাইমস

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান