• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক    ১ জানুয়ারী ২০২৬, ০৪:০৫ পি.এম.
আইনজীবী নাঈম কিবরিয়া। ছবি-সংগৃহীত

রাজধানীর ভাটারায় নাঈম কিবরিয়া (৩৫) নামে এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাঈম পাবনা সদর উপজেলার চক জয়েনপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে। পেশায় তিনি পাবনা জজ কোর্টের আইনজীবী ছিলেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম।

তিনি বলেন, ‘বুধবার (৩১ ডিসেম্বর) রাত দশটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেট কার চালাচ্ছিলেন নাঈম কিবরিয়া। সেখানে অজ্ঞাতনামা মোটরসাইকেল সঙ্গে ধাক্কা লাগায় মোটরসাইকেলের চালকসহ অজ্ঞাতনামা যুবকেরা নাঈমকে প্রাইভেট কার থেকে টেনেহিঁচড়ে নামিয়ে উপর্যুপরি মারপিট করে রাস্তায় ফেলে রেখে যান। খবর পেয়ে সেখান থেকে তার খালাতো ভাই রফিকুল ইসলাম তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিহতের খালাতো ভাই রফিকুল ইসলাম বলেন, ‘নাঈম কিবরিয়া পাবনা জজ কোর্টের আইনজীবী ১০ দিন আগে পূর্বাচল আমার বাসায় আসে নাঈম। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা ছিল; সেই মামলা সংক্রান্ত বিষয়ে ঢাকা সুপ্রিম কোর্টে আইনজীবীদের সঙ্গে আলোচনা ও জামিন বিষয়ে তার ঢাকায় এসেছিল।’

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের