• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পাংশায়

গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে হামলা

রাজবাড়ী প্রতিনিধি    ২ জানুয়ারী ২০২৬, ০৯:১৬ পি.এম.
গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে হামলা। ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে স্থানীয় বিএনপির এক নেতার বাড়িতে গভীর রাতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে সরিষা ইউনিয়নের বাজেয়াপ্ত বাগলী গ্রামের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইবাদত মোল্লার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। তিনি পেশায় একজন কৃষক।

ভুক্তভোগী ইবাদত মোল্লা জানান, রাত আনুমানিক ৩টার দিকে বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। এ সময় কে বা কারা তার ঘরের জানালার থাই গ্লাসে লাঠি দিয়ে আঘাত করে ভেঙে ফেলে। হঠাৎ এমন ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে হামলাকারীরা আরও একটি বিকট শব্দ করে বোমা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে তার বিল্ডিং করা ঘরের ভেতরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, সকালে উঠে বাড়ির আশপাশে বোমা বিস্ফোরণের খোসা দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কারা বা কী কারণে এ হামলা চালিয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জানালার একটি থাই গ্লাস লাঠি দিয়ে আঘাত করে ভাঙা হয়েছে। হামলাকারীরা চলে যাওয়ার সময় দুটি বাজি ফাটিয়েছে। ঘটনাস্থল থেকে একটি বাজির খোসা উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ কামাল হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার