• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ঢাকা-৯ আসন, মনোনয়নপত্র বৈধ

আমরা সবাই মিলে ঢাকা-৯ কে গড়ে তুলবো

নিজস্ব প্রতিবেদক    ৩ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ পি.এম.
ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।ছবি: ভিওডি বাংলা

ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তার দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় হাবিবুর রশিদ হাবিব মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, ঢাকা-৯ এর সঙ্গে তার আত্মার সম্পর্ক রয়েছে। তিনি এই এলাকায় জন্মগ্রহণ করেছেন, বেড়ে উঠেছেন এবং রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত জীবনের দীর্ঘ সময় এই এলাকার মানুষের সঙ্গে কাটিয়েছেন।

তিনি আরও বলেন, ঢাকা-৯ এর তৃণমূল থেকে শুরু করে সব পর্যায়ের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। এলাকার মানুষের সমস্যা এবং সেগুলোর সমাধানে কীভাবে কাজ করা যায় সে বিষয়ে আমরা তৃণমূল পর্যায় থেকেই যুক্ত আছি। আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে ঢাকা-৯ কে গড়ে তুলবো।

বিজয় পরাজয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কে বিজয়ী হবে বা কে পরাজিত হবে সেটাই মুখ্য নয়। যারা এখানে প্রার্থী হয়েছেন, সবাই ঢাকা-৯ কে ভালোবাসেন। সবাই মিলে এই এলাকাকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।

আগামী দিনের রাষ্ট্র গঠনের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে পরিকল্পনা নিয়ে আগামী বাংলাদেশ গড়তে চান, সেই লক্ষ্য বাস্তবায়নে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।

এলাকায় দলীয় বিভক্তি রয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাবিবুর রশিদ হাবিব বলেন, এই প্রশ্ন আমি এই প্রথম শুনলাম। এ বিষয়ে আমার কাছে আগে কখনো কেউ কিছু বলেনি। আমি এখন পর্যন্ত এমন কিছু দেখিনি বা শুনিও নাই।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের