• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পাংশায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৩ জানুয়ারী ২০২৬, ০৩:৩৩ পি.এম.
পাংশায় জাতীয় সমাজসেবা দিবস পালিত। ছবি: ভিওডি বাংলা

'প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আত্ম অনুসন্ধান অনুষ্ঠিত হয়।

আত্ম অনুসন্ধান অনুষ্ঠানে মূখ্য আত্ম-অনুসন্ধানী হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক। বিশেষ আত্ম-অনুসন্ধানী হিসেবে বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রণব কান্তি বল এবং উপজেলা সমবায় অফিসার মো. সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আব্দুল গণি ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বক্তারা সমাজসেবায় প্রযুক্তির ব্যবহার, মানবিক মূল্যবোধ ও আত্মঅনুসন্ধানের গুরুত্ব তুলে ধরে বলেন, সমতা ও কল্যাণভিত্তিক সমাজ গঠনে সমাজসেবার ভূমিকা অপরিসীম।

পরে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ কর্মদল, শ্রেষ্ঠ পরিবার (ঋণগ্রহীতা) এবং শ্রেষ্ঠ ব্যক্তি (ঋণগ্রহীতা)-এর মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার পিকুল আলী।

ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার