• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মুস্তাফিজকে বাদ দিল কলকাতা

স্পোর্টস ডেস্ক    ৩ জানুয়ারী ২০২৬, ০৪:১২ পি.এম.
বাংলাদেশের কাটার মাস্টার মুস্তফিজুর রহমান। সংগৃহীত ছবি

সংশয়ই সত্যি হল। এবারের আইপিএল খেলা হচ্ছেনা বাংলাদেশের কাটার মাস্টার মুস্তফিজুর রহমানের। বেশ কিছুদিন ধরে মুস্তাফিজকে কলকাতার দল থেকে বাদ দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। তারই প্রতিক্রিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মুস্তাফিজকে কলকাতার দল থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেয়। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে নিজেদের স্কোয়াড থেকে মুস্তাফিজকে বাদ দিয়েছে কেকেআর। আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিবৃতিতে কলকাতার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখে, ‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নীতিমালা অনুসারে কলকাতাকে বদলি ক্রিকেটার নেওয়ারও অনুমোদন দিয়েছে বিসিসিআই। দ্রুততম সময়ের মধ্যে আরও বিস্তারিত জানানো হবে।’

এর আগে, মুস্তাফিজকে কলকাতার দল থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেয় বিসিসিআই। বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘সাম্প্রতিক সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিসিসিআই কেকেআরকে তাদের বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়ার নির্দেশ দিয়েছে। প্রয়োজনে তারা বিকল্প খেলোয়াড় চাইলে বিসিসিআই তা অনুমোদন করবে।’

ভারতের গণমাধ্যম জানায়, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর সামনে আসার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মুস্তাফিজের চুক্তি ঘিরে বিতর্ক তৈরি হয়।

দেশটির ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর এই প্রসঙ্গে বলেছিলেন, ‘কলকাতার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও তাদের শীর্ষ নেতৃত্বের ওই ক্রিকেটারকে (মুস্তাফিজ) দল থেকে সরিয়ে দেওয়া উচিত।’ টাইগার পেসারকে কেনায় কলকাতা নাইট রাইডার্সের মালিক এবং বলিউড কিংবদন্তি শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলেও মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সঙ্গীত সোম।

উল্লেখ্য কদিন আগে আইপিএলের মিনি নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসারকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার