• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

খাগড়াছড়িতে ৭টি মনোনয়ন বাতিল

খাগড়াছড়ি প্রতিনিধি    ৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

খাগড়াছড়ি জেলার ২৯৮ নম্বর সংসদীয় আসনে জমা দেওয়া মনোনয়নপত্রের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট ১৬টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়ে ১৫টি। যাচাই-বাছাই শেষে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ মোট ৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানসহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিলের কারণ হিসেবে রিটার্নিং কর্মকর্তা জানান, ১ শতাংশ ভোটার তালিকা সঠিক না থাকা এবং কাগজপত্রে গড়মিল ছিল। তবে বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন বলেও তিনি জানান।

বৈধ প্রার্থীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইঁয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাড. ইয়াকুব আলী চৌধুরী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশোপ্রু মারমা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কাউছার, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, ইনসিয়াত বিপ্লব বাংলাদেশ পার্টির মো. নূর ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা।

বাতিল প্রার্থীরা হলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. আনোয়ার হোসেন মিয়াজি, গণ অধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজা, স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা, লাব্রিচাই মারমা, সন্তোষিত চাকমা বকুল, জিরুনা ত্রিপুরা এবং সমীরণ দেওয়ান। এছাড়াও বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. মোস্তফার মনোনয়ন স্থগিত রয়েছে।

রিটার্নিং কর্মকর্তা আনোয়ার সাদাত বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ভিওডি বাংলা/ আলমগীর হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার