• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজবাড়ী-২ আসনে ৭ জনের মনোনয়ন বৈধ, বাতিল ৫

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৩ জানুয়ারী ২০২৬, ০৬:২০ পি.এম.
রাজবাড়ী মনোনয়নপত্র যাচাই। ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ সংসদীয় আসনে দাখিল করা ১২ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার এ ঘোষণা দেন।

যাচাই-বাছাই শেষে রাজবাড়ী-২ আসনে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী হারুন-অর-রশিদ, বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) সাবেক এমপি মোঃ নাসিরুল হক সাবু, জামায়াতে ইসলামীর মোহাম্মদ হারুন-অর-রশিদ, জাতীয় পার্টির মোঃ সফিউল আজম খান, গণঅধিকার পরিষদের জাহিদ শেখ, এনসিপির জামিল হিজাযী এবং খেলাফত মজলিসের কাজী মিনহাজুল আলম।

এছাড়া যাচাই-বাছাইয়ে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন—ইসলামী আন্দোলনের মোহাঃ আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ কুতুব উদ্দিন, সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ আব্দুল মালেক মন্ডল, বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) মোঃ মুজাহিদুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা।

ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী