• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত

ফেনী প্রতিনিধি    ৪ জানুয়ারী ২০২৬, ১১:১১ এ.এম.
বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া। ছবি-সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে মৃত্যুজনিত কারণে তার মনোনয়ন সংক্রান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। 

রোববার (৪ জানুয়ারি) সকালে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসন্ন নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ কথা জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসন থেকে মোট পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। যেখানে প্রতিবারই তিনি বিপুল ভোটে জয়লাভ করেন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম শেষ হচ্ছে রোববার (৪ জানুয়ারি)। সারা দেশের ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে চলমান এই বাছাই প্রক্রিয়া শেষে কতটি মনোনয়নপত্র বৈধ এবং কতটি বাতিল হয়েছে- সে সংক্রান্ত চূড়ান্ত তথ্য প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন রোববার। রিটার্নিং কর্মকর্তাদের প্রতিবেদন পাওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে সারা দেশের সার্বিক চিত্র তুলে ধরবে।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে সংকটময় অবস্থায় হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার