• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এখনো হয়নি : আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি    ৪ জানুয়ারী ২০২৬, ০৫:০৪ পি.এম.
কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। ছবি-সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। রোববার (৪ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মুফতি আমির হামজা বলেন, আলহামদুলিল্লাহ, আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। আবারও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজকের যাচাই-বাছাই অত্যন্ত সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড লাগবে যা এখনো হয়নি। আমার মনে যেটা চাই এখনো হয়নি। যেহেতু ২২ তারিখের পরে কী হবে এখনো তা জানি না। ২২ তারিখের পরে আশা করছি এগুলো সব ঠিক হয়ে যাবে। বিভিন্ন জায়গা থেকে যে দৃশ্য দেখতে পাচ্ছি তার মানে এখনো আমাদের মন মতো হয়নি। আমরা আশা করবো মন মতো হবে। যে সকল বিষয় লিখে দিয়েছে নির্বাচন কমিশন থেকে, এগুলো যদি ফলো করা হয় প্রত্যেক প্রার্থী যারা আছে তাদের দলের লোকজন যদি এগুলো মেনে চলে আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে।

নির্বাচনে শঙ্কার বিষয়ে আমির হামজা বলেন, আমাদের সদর থানা পুড়ে যাওয়ার কারণে এবং অস্ত্রগুলো লুট হওয়ার কারণে আমরা এখনো আতঙ্কে আছি। এই অস্ত্রগুলো কোথায় আছে? এগুলো এখনো উদ্ধার হয়নি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এগুলো উদ্ধার করা হবে। বার বার আশা দিচ্ছে যে আমরা কাজ করছি। এখনো দৃশ্যমান কিছু দেখছি না। এগুলো তাড়াতাড়ি উদ্ধার করা লাগবে এবং বর্ডারের অস্ত্র ও অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো বন্ধ করা লাগবে। তা না হলে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী