• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আইপিএল সম্প্রচার বন্ধের দাবি

মোস্তাফিজকে অপমানের প্রতিবাদে বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি    ৪ জানুয়ারী ২০২৬, ০৭:২৫ পি.এম.
মোস্তাফিজকে অপমানের প্রতিবাদে বিক্ষোভ। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে এবং বাংলাদেশ থেকে আইপিএল সম্প্রচার বন্ধের দাবিতে কিশোরগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৪ জানুয়ারি) বিকালে জেলা শহরের কালীবাড়ি মোড় চত্বরে কিশোরগঞ্জ জেলা সম্মিলিত ছাত্র ঐক্যের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সম্মিলিত ছাত্র ঐক্যের মুখপাত্র মো. জগলুল হাসান চয়ন, কিশোরগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমন খান, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, কিশোরগঞ্জ জেলা ছাত্র মজলিসের বায়তুলমাল সম্পাদক বরকতউল্লাহ, কিশোরগঞ্জ জেলা ছাত্রদল নেতা হাসিবুল হোসাইন, কিশোরগঞ্জ জেলা ছাত্র শক্তির আহ্বায়ক আনাস ইবরাহীমসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

মোস্তাফিজকে অপমানের প্রতিবাদে বিক্ষোভ

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কিশোরগঞ্জ জেলা সম্মিলিত ছাত্র ঐক্যের মুখপাত্র মো. জগলুল হাসান চয়ন বলেন,
‌‘বাংলাদেশের গর্ব মোস্তাফিজুর রহমানকে যেভাবে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, তা শুধু একজন ক্রিকেটারকে নয়, পুরো বাংলাদেশকেই অপমান করার শামিল। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দাবি করছি, যতদিন পর্যন্ত এই অপমানের যথাযথ জবাব না পাওয়া যাবে, ততদিন বাংলাদেশ থেকে আইপিএল সম্প্রচার বন্ধ রাখতে হবে।’

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি খেলোয়াড়দের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিলে তা সঙ্গে সঙ্গে কার্যকর করে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এর আগে গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কেকেআর।

ভিওডি বাংলা/ মোঃ ওমর সিদ্দিক রবিন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার