• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আখতার হোসেন

যারা পদত্যাগ করেছেন তাদের সাথে আলোচনা চলছে

নিজস্ব প্রতিবেদক    ৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫৮ পি.এম.
এনসিপি সদস্যসচিব আখতার হোসেন। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে যেসব নেতারা পদত্যাগ করেছেন তাদের সঙ্গে দলের পক্ষ থেকে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।

রোববার (৪ জানুয়ারি) বিকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

আখতার হোসেন বলেন, ‘জাতীয় নির্বাচনে আসন বিন্যাসের বিষয়ে আমাদের মধ্যে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এনসিপি আগেই জানিয়ে দিয়েছে এটি আদর্শিক জোট নয়, নির্বাচনী সমঝোতা মাত্র।’

আখতার বলেন, ‘যারা পদত্যাগ করেছেন, তাদের বিষয়টি আমাদের আহত করেছে। তারা পদত্যাগপত্র দিয়েছেন। কিন্তু আমরা তা এখনো অফিশিয়ালি গ্রহণ করিনি। তাদের সঙ্গে আলোচনা চলছে।’

তিনি বলেন, ‘যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে সে জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাই। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসনের জন্য এজেন্সির খেলা।’

শেষে ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘ভেনেজুয়েলার ঘটনা আন্তর্জাতিক রীতিনীতিবহির্ভূত। পৃথিবীর প্রতিটি দেশকেই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত।

ভিওডি বাংলা/ এস/আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের