• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাই বিপ্লবে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান

   ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৩৯ পি.এম.
মাহবুবের পরিবারের সাথে দেখা করতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক 
শেরপুর সরকারি কলেজের অনার্সের ছাত্র, মোহাম্মদ মিরাজ আলীর পুত্র  মোহাম্মদ মাহবুব আলম গত বছরের ৪ঠা আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মসূচি পালনকালে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার নীচে পিষ্ট হয়ে শাহাদাৎ বরণ করেন। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রবিবার (১২ জানুয়ারী) শেরপুর সদর উপজেলার তারাগর কান্দাপাড়ায় মাহবুবের পরিবারের সাথে দেখা করতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ৪ আগষ্ট ছেলে নিহতের ঘটনার বর্ননা করতে যেয়ে মাহবুবের মাতা মোসাম্মৎ মাহফুজা খাতুন কান্নায় ভেঙে পড়েন। 

এসময় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা জাহাঙ্গীর হোসেন, ডা খন্দকার মাহবুব আলম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাহবুবের  পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ভিওডি বাংলা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল