• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি    ৪ জানুয়ারী ২০২৬, ১০:১১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রাম থেকে মো. রুহুল আমিন মুন্সি (৪০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) সকালে বাড়ির পাশের একটি বাগানে রেন্ট্রি গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। নিহত রুহুল আমিন মুন্সি বলতলা গ্রামের মো. আতাহার আলী মুন্সির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর থেকে রুহুল আমিনকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রোববার সকালে স্থানীয় লোকজন গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কাঁঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতকে এক নজর দেখতে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ভিড় জমান। ঘটনায় নিহতের পরিবারে নেমে আসে শোকের ছায়া।
এ বিষয়ে কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ মোঃ মাহিন খান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী