• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

দেশে আবারও ফ্যাসিজমের আশঙ্কা তৈরি হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৫ জানুয়ারী ২০২৬, ১১:২৮ এ.এম.
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি-সংগৃহীত

আধিপত্যবাদ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটতরাজের বিরুদ্ধে মানবিক মর্যাদা, সার্বভৌম ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘আজাদি পদযাত্রা’র ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই অংশ হিসেবে আজ কর্মসূচির শুরুতে আধিপত্যবাদবিরোধী শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর ভোর সাড়ে ৬টায় হাদির কবর জিয়ারত করা হয়।

সংবাদ সম্মেলনে দেশে আবারও ফ্যাসিজমের আশঙ্কা তৈরি হয়েছে মন্তব্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমাদের সামনে দুটি পথ খোলা ছিল- আজাদির জোট এবং গোলামির জোট। যেখানে আমাদের সংস্কৃতির, অর্থনৈতিক, রাজনৈতিক পরাধীনতা রয়েছে। সেখানে আমরা দেখতে পেলাম অনেক লুটতরাজ, যারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছিল, যারা আমাদের পকেটের টাকা কেটে জনগণের সঙ্গে অন্যায় করেছিল, তারা বিভিন্ন অফিসে গিয়ে সেজদা দেওয়া শুরু দিয়েছে। তখন আমরা চিন্তা করলাম, আগামীর যে নির্বাচন হবে সেখানে আমরা কি গোলামির পক্ষে যাবো নাকি আজাদির পক্ষে যাব? এজন্য আমরা আজাদির জোট পছন্দ করেছি। আমাদের ১১ দলীয় জোট বাংলাদেশের আজাদ করার জন্য আজাদির যে লড়াই, এটা হলো চালিয়ে যাবে ইনশা আল্লাহ।

তিনি বলেন, শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা এবং হাদি যে আজাদির লড়াই শুরু করেছিলেন তা সম্পন্ন করাই এখন আমাদের প্রধান কর্তব্য। ওসমান হাদির কবর জিয়ারতের পর তার আকাঙ্ক্ষা ধারণ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আজাদী যাত্রা নতুন করে শুরু করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রশাসনকে দলীয় দাসত্ব থেকে বেরিয়ে জনগণের পক্ষে থাকার আহ্বান জানিয়ে পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা জরুরি। অন্যথায় গণতান্ত্রিক সংগ্রাম আরও জোরদার হবে।

এ সময় ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদাসসির, সেক্রেটারি আল আমিন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের