• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

খালেদা জিয়ার প্রয়াণে

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শোকসভা ও দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৬ পি.এম.
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শোকসভা ও দোয়া মাহফিল। ছবি: ভিওডি বাংলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৫ জানুয়ারি) দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় এ শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এডভোকেট এম এ মান্নান।

শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জহিরুল হক খোকন, এডভোকেট ফখরুদ্দিন (পিপি), এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট হেলাল উদ্দিন, এডভোকেট গোলাম সারোয়ার খোকন, এবিএম মোমিনুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম কামরুজ্জামান মামুন, এডভোকেট আনিছুর রহমান মঞ্জু ও আলী আজম।

এছাড়াও জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শোকসভায় উপস্থিত ছিলেন।
শোকসভা পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এডভোকেট মো. তারিকুল ইসলাম খান (রুমা)।
শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ভিওডি বাংলা/ আমিন ইসলাম আহাদ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার