• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সুরভীর বিরুদ্ধে অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত: নাহিদ

নিজস্ব প্রতিবেদক    ৬ জানুয়ারী ২০২৬, ১০:১৭ এ.এম.
তাহরিমা আক্তার সুরভীর টঙ্গীর বাসায় নাহিদ ইসলাম-ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সক্রিয় মুখ তাহরিমা জান্নাত সুরভীর  বিরুদ্ধে আনা অভিযোগকে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।  

সোমবার (৫ জানুয়ারি) মধ্যরাতে জামিনে মুক্তি পাওয়া সুরভীর টঙ্গীর বাসায় তার খোঁজ নিতে গিয়ে তিনি এ দাবি করেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণ-অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ব্যক্তিদের বিতর্কিত করছে। জুলাই যোদ্ধাদের বিচার নয় বরং সুপরিকল্পিতভাবে তাদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। 

৫ আগস্টের পর কারা চাঁদাবাজি করছে জাতি জানে। প্রকৃত চাঁদাবাজিকে আড়াল করার জন্য আমাদের জুলাই যোদ্ধাদের অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে। আসন্ন নির্বাচন সামনে রেখে গণ-অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ব্যক্তিদের বিতর্কিত করতে একটি গোষ্ঠী উঠেপড়ে লেগেছে।   

তিনি আরও অভিযোগ করেন, দেশের বড় দু’টি মিডিয়া হাউজের সম্পাদক একটি বিশেষ রাজনৈতিক দলের মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন এবং নির্দিষ্ট কোনো দলকে বিজয়ী করার প্রচারণা চালাচ্ছেন, যা সাংবাদিকতার নীতিবিরুদ্ধ।

ছাত্র-জনতাকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দলের মধ্যে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী অনুপ্রবেশ করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। সুরভীর বিরুদ্ধে করা মামলাটিও এই ষড়যন্ত্রের একটি অংশ।  

এর আগে সোমবার সকালে একজন সাংবাদিকের করা অপহরণ ও চাঁদাবাজির মামলায় সুরভীকে আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ খবরের পর আদালত চত্বরে ছাত্র-জনতার বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে বিকেলে আইনজীবীদের পক্ষ থেকে রিভিশন আবেদন করা হলে আদালত রিমান্ড বাতিল করেন এবং এ দিন রাত সোয়া ৮টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন সুরভীর। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের