• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

রাজশাহী ব্যুরো    ৬ জানুয়ারী ২০২৬, ১১:০০ এ.এম.
উত্তর জনপদে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত-ছবি-ভিওডি বাংলা

উত্তর জনপদে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। গত ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজশাহীতে রেকর্ড করা হয়েছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে জেলাজুড়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। 

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, ভোর ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে মাত্র ৬০০ মিটারে দাঁড়িয়েছে। এর আগে সোমবার (৫ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র শীত ও ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও বয়স্করা। কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যান চলাচল ব্যাহত হচ্ছে; সকালেও প্রধান সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। নগরীর রিকশাচালক ও দিনমজুররা জানিয়েছেন, অতিরিক্ত ঠান্ডায় কাজ করা অসম্ভব হয়ে পড়ছে, যার ফলে আয়ও কমে গেছে উল্লেখযোগ্য হারে।
 
এদিকে কুয়াশার কারণে ভোরে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। সকাল থেকেই হেডলাইট জালিয়ে প্রধান প্রধান সড়কে গাড়ি চলাচল করতে দেখা গেছে।

রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানিয়েছেন, আগামী কয়েকদিন রাজশাহী অঞ্চলে শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। সে কারণে প্রয়োজন ছাড়া ভোরে বাইরে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী