• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

চিফ প্রসিকিউটর

জুলাই আন্দোলনকে অবজ্ঞা করে বক্তব্য দেওয়া ধৃষ্টতা

আদালত প্রতিবেদক    ৬ জানুয়ারী ২০২৬, ০৫:১৩ পি.এম.
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সংগৃহীত ছবি

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলন ছিল একটি জাতীয় মুক্তির সংগ্রাম। এই আন্দোলনকে অবজ্ঞা করে কোনো বক্তব্য দেওয়া ধৃষ্টতা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিকালে তিনি এসব কথা বলেন।

শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশের কোনো আদালতেই জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। জুলাই চার্টার ও জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই আন্দোলনকে জাতির মুক্তির সংগ্রাম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনকে কোনোভাবেই সন্ত্রাসী আন্দোলন হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই। এ আন্দোলনের প্রেক্ষাপটে কারফিউ জারি করা হয়েছিল—এমন দাবি গ্রহণযোগ্য নয় বলেও ট্রাইব্যুনালকে জানান তিনি।

এর আগে শুনানিতে সালমান এফ রহমান ও আনিসুল হকের আইনজীবীরা দাবি করেন, জুলাই মাসে জনগণের জান-মাল রক্ষার উদ্দেশ্যেই কারফিউ জারি করা হয়েছিল।

ভিওডি বাংলা/ এমএস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের