• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

এনসিপিতে আসিফ মাহমুদের কার্যপরিধি জানিয়ে বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক    ৬ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ পি.এম.
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগের পর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলে যোগ দিয়েই তিনি মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’র প্রধান হিসেবেও দায়িত্ব পেয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আসিফ মাহমুদের দায়িত্ব ও কার্যপরিধি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।

দলের আহ্বায়ক ও সদস্যসচিবের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে নিম্নোক্ত সেল ও সাংগঠনিক ইউনিটসমূহ আসিফ মাহমুদের কার্যপরিধির আওতাভুক্ত থাকবে—

১. মিডিয়া সেল
২. প্রচার ও প্রকাশনা সেল
৩. ব্র্যান্ডিং সেল
৪. দপ্তর সেল
৫. জনসংযোগ ও সদস্য সংগ্রহ সেল
৬. রিসার্চ ও পলিসি সেল
৭. ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ ইউনিট)

ভিওডি বাংলা/এস/আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের