• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ফেনীতে এনসিপি’র ৫ নেতার স্বেচ্ছায় পদত্যাগ

ফেনী প্রতিনিধি    ৭ জানুয়ারী ২০২৬, ১২:০৭ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির ৫ নেতার স্বেচ্ছায় পদত্যাগ। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের ফেনী জেলার বহিষ্কৃত সাবেক সহ-সমন্বয়ক ও এনসিপির জেলা সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভসহ জাতীয় নাগরিক পার্টির ৫ নেতা স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ফেনী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। এর আগে চাকরি বাঁচিয়ে দেওয়ার কথা বলে ফেনী আলীয়া মাদরাসার অধ্যক্ষের নিকট চাঁদা দাবির রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর গ্রেফতার হন শুভ।

সংবাদ সম্মেলনে লিখিতপত্রে তারা জানান, দীর্ঘদিন ধরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম সারির নেতৃত্বাধীন দায়িত্বশীলদের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি সংগঠনের পথচলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময় হতে এনসিপি মধ্যমপন্থার রাজনীতি করার প্রতিশ্রুতি দেয়। তবে সে অবস্থান থেকে ইতোমধ্যে তারা সরে দাঁড়ানোর ফলে আমরা স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা করি। আমরা এখনো কোনো দলে যুক্ত হয়নি। এ বিষয়ে পরে জানানো হবে।

বহিষ্কৃত বৈষম্য বিরোধী আন্দোলনের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভ বলেন, আমরা মনে প্রাণে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি সংগঠন করেছি। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিরলস ভূমিকা রেখেছি। পরবর্তীতে রাষ্ট্র সংস্কার করার লক্ষ্যে একটি ৩ দলীয় জোটবদ্ধ হয়। এতে কোনো সমস্যা ছিল না। কিন্তু সংগঠন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের নেতৃত্বাধীন ১২ দলীয় জোটবদ্ধ করাতে এবং নিজস্ব মতাদর্শ থেকে সরে দাঁড়ানোর জন্য আমরা দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ শীর্ষ নেতৃবৃন্দ বরাবর এ প্রদত্যাগ পত্র পাঠিয়েছি। পদত্যাগপত্রটি গৃহীত হলে তারপর পরবর্তী অবস্থান জানিয়ে দেওয়া হবে।

এছাড়াও এনসিপির জেলা সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সদস্য নুরে আজিম, মো জুনায়েদ হোসেন ও আজিমুল হক একই সঙ্গে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার