• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইউরোপে তুষারপাতে বিপর্যয়, মৃত্যু ৬ ও ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক    ৭ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ পি.এম.
ভারি তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে ইউরোপজুড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ বিপর্যয়-ছবি: সংগৃহীত

ভারি তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে ইউরোপে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত অন্তত ছয়জন নিহত হয়েছেন-ফ্রান্সে পাঁচজন এবং বসনিয়া ও হার্জেগোভিনায় একজন।

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লঁদ এলাকায় বরফজনিত দু’টি পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হন। প্যারিস অঞ্চলে আরও দুইজন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। পুলিশের মতে, পূর্ব প্যারিসে একটি ভারী পণ্যবাহী যানবাহনের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হন। অন্য ঘটনায় তুষারপাতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাক্সি ফুটপাতে ধাক্কা দিয়ে মার্ন নদীতে পড়ে একজন মারা যান।

বলকান অঞ্চলেও তীব্র তুষারপাত ও ভারি বৃষ্টি দেখা দিয়েছে। বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে ভেজা তুষারের ভারে একটি গাছ ভেঙে পড়ে একজন নারী নিহত হয়েছেন।

ভারি তুষারপাতের কারণে ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল হয়েছে। ফ্রান্সের প্যারিস ও নেদারল্যান্ডসের আমস্টারডাম বিমানবন্দরগুলোতে হাজারো যাত্রী আটকা পড়েছেন। ফ্রান্সের পরিবহণমন্ত্রী ফিলিপ তাবারো জানান, আরও তুষারপাতের আশঙ্কা রয়েছে এবং জনগণকে অপ্রয়োজনীয় সড়কযাত্রা এড়িয়ে চলার ও সম্ভব হলে বাসা থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন।

ফ্রান্সের ৩৮টি জেলা তুষারপাত ও কালো বরফের ঝুঁকিতে সতর্কতার আওতায় রয়েছে। বহু ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। রুয়াসি-শার্ল দ্য গল ও অরলি বিমানবন্দরগুলোতে প্রায় ৪০ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে।

নেদারল্যান্ডসের আমস্টারডামের স্কিপহোল বিমানবন্দরেও বুধবার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিশেষ করে ডাচ এয়ারলাইন কেএলএম-এর ফ্লাইটগুলোতে প্রভাব পড়েছে, কারণ বরফ গলানোর তরলের সরবরাহ কমে গেছে।

তীব্র তুষারপাতের কারণে রেল যোগাযোগও বিপর্যস্ত হয়েছে। নেদারল্যান্ডসে আইটি সমস্যার কারণে সব ট্রেন সাময়িকভাবে বন্ধ ছিল। ইউরোস্টার ট্রেনগুলো বাতিল বা বিলম্বে চলেছে। বিমানবন্দর ও রেল কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান