{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

২০০৮ সালের নির্বাচন ছিল মেটিকুলাস শক্তির আয়োজন

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৭ জানুয়ারী ২০২৬, ০২:০২ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ছবি-ভিওডি বাংলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ২০০৮ সালে যে নির্বাচন হয়েছিলো সেটা মেটিকুলাস বিভিন্ন শক্তি নিয়ে আয়োজন করা হয়েছিলো। তা না হলে বিএনপি এত জনপ্রিয় দল ৩শ সিটের বদলে মাত্র ৩০-৩৫ সিট কেন পাবে?

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত বেগম জিয়ার স্মরণে শোক সভায় তিনি এসব কথা বলেন। 

মঈন খান বলেন, একটা পক্ষ তখন বাংলাদেশকে বিরাজনৈতিক করণের জন্য খেলায় মেতে ছিলো।  কিন্তু জনগন এখন সজাগ। তারা বাংলাদেশে কোনো শক্তি ও পরাশক্তির নিয়ন্ত্রণে বিরাজনৈতিক করনের দিকে যেতে দিবে না।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আকাশচুম্বী জনপ্রিয়। এজন্য তিনি প্রথমে তিনটি পরে ৫টি আসনে নির্বাচন করেছেন। জয়ী হয়ে জনপ্রিয়তার প্রমাণও দিয়েছেন। এটা ছিলো তার প্রতি জনগনের ভালোবাসা।

বিএনপি'র স্থায়ী কমিটর এই সদস্য বলেন, বেগম জিয়া ২০০৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত শুধু সংগ্রাম আর হামলার শিকার হননি; তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেয়া হয়েছে। কিন্তু তবুও তিনি সহ্য করে গেছেন। 

ড. আব্দুল মঈন খান বলেন, আমি একদিন উনাকে বলেছিলাম ম্যাডাম আপনার উপর এসব মিথ্যা মামলা নিয়ে আমরা কিছু করতে চাই। তখন তিনি বলেন, না না কিছুই প্রয়োজন নেই। আমি নিয়মের মাধ্যমে প্রমাণ করবো তাদের এসব কিছু মিথ্যা। আমি ছিলাম নির্দোষ। আর এই প্রমাণ জনগনও দেখবে।

তিনি বলেন, অবশেষে ২৪ সালের ৫ আগস্ট সালে জয় হয়েছে। যারা দেশ, জনগনের ক্ষতি করতে চাইছিলো তাদের সূচনীয় পরাজয় হয়েছে। প্রমাণ হয়েছে খালেদা জিয়াই সত্য। জনগনের কাছেও স্পষ্ট হয়েছে।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে এবং জোটের মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাতের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক  ডা. সৈয়দ নুরুল ইসলাম, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এমএন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস ও সহ-সভাপতি মো. মাহবুব আলম, এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল ও মহাসচিব জামিল আহমেদ, গণদলের মহাসচিব সৈয়দ আবু সাঈদ, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব রেজওয়ান মোর্তজা, জাগপার প্রেসিডিয়াম সদস্য আওলাদ হোসেন শিল্পী প্রমুখ।

ভিওডি বাংলা/সবুজ/ এমএম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আপস নয়: আসিফ মাহমুদ
রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আপস নয়: আসিফ মাহমুদ
গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেনে মব সৃষ্টি করা হয়েছে: নাছির
গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেনে মব সৃষ্টি করা হয়েছে: নাছির
ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনই বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল
ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনই বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল