• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কুষ্টিয়ায় প্রায় ৪০ লাখ টাকার মাদকদ্রব্য আটক

কুষ্টিয়া প্রতিনিধি    ৭ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিজিবি মালিক বিহীন অবস্থায় প্রায় ৪০ লাখ টাকার মাদকদ্রব্য আটক করেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে কুষ্টিয়া আমলা বাজার ব্রিজ নামক স্থানে এইচ আর এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৭ শ' ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

অপরদিকে কুষ্টিয়া ভেড়ামারা রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১১ শ ৪ বোতল সিনা এ্যালকোহল ও ১২ শ' প্যাকেট অবৈধ নকল বিড়ি আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য- ৪০ লাখ টাকা।

মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুষ্টিয়া- ৪৭ বিজিবি'র অধিনায়ক রাসেল কামাল রনি বিষয়টি নিশ্চিত করেন। 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি পরিচালিত অভিযানে মাদকদ্রব্যসহ আসামী আটক মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমের প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ মোশাররফ হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার