• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

অপমৃত্যুর মামলা

গোয়ালন্দে যৌনপল্লীতে এক ব্যক্তির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি    ৭ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ পি.এম.
গোয়ালন্দ থানা। ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে মো. আজমীর আলম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর হাজরা বাড়িওয়ালীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আজমীর আলম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার দিগনগর এলাকার সোর্দি মাতুব্বর গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে।

পুলিশ, যৌনকর্মী জুলি ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে আজমীর আলম দৌলতদিয়া যৌনপল্লীর হাজরার বাড়িতে অবস্থিত যৌনকর্মী জুলির কক্ষে প্রবেশ করেন। সেখানে কিছু সময় অবস্থান করার পর ভোর পৌনে ৫টার দিকে তিনি জুলিকে একটি সিগারেট আনতে বাইরে পাঠান। জুলি বাইরে থেকে সিগারেট নিয়ে ফিরে এসে কক্ষে প্রবেশ করে তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া পাননি। পরে আশপাশের লোকজনকে ডেকে পুনরায় ডাকাডাকি করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ সময় দেখা যায়, ওই ব্যক্তি শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন না। তখনই তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। এরপর ঘটনাটি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের ফলে স্ট্রোক করে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/ কামাল হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী