• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ভাঙ্গুড়ায় শীতার্ত মানুষের মাঝে পল্লী বিদ্যুতের শীতবস্ত্র বিতরণ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ৭ জানুয়ারী ২০২৬, ১০:৪৬ পি.এম.
ভাঙ্গুড়ায় শীতার্ত মানুষের মাঝে পল্লী বিদ্যুতের শীতবস্ত্র বিতরণ। ছবি: ভিওডি বাংলা

বিদ্যুৎ সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (ক্রীসকপ)। বিদ্যুৎ সেবা ছাড়াও গ্রাহকদের কল্যাণে পাশে থাকা—এই স্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকালে ভাঙ্গুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শীতার্ত মানুষের মাঝে ৩৮টি কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতায় অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয় বলে আয়োজকরা জানান।

ভাঙ্গুড়ায় শীতার্ত মানুষের মাঝে পল্লী বিদ্যুতের শীতবস্ত্র বিতরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. আব্দুল্লাহ আল আলামিন চৌধুরী। তিনি বলেন, শুধু বিদ্যুৎ সরবরাহ নয়, সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই পল্লী বিদ্যুৎ বিভিন্ন সময়ে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি ছাইফুল ইসলাম খান, উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সেকেন্দার আলীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানে বক্তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ গিয়াস উদ্দিন সরদার/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী