• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজবাড়ী

সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে যুব উন্নয়ন বিষয়ক সেমিনার

রাজবাড়ী প্রতিনিধি    ৭ জানুয়ারী ২০২৬, ১০:৫৭ পি.এম.
রাজবাড়ীতে যুব উন্নয়ন বিষয়ক সেমিনার। ছবি: ভিওডি বাংলা

“ভবিষ্যতের জন্য পরিবর্তন হও” এই স্লোগানকে সামনে রেখে উদ্দেশ্য, দক্ষতা, নেতৃত্ব, সমস্যা সমাধান ও উন্নয়ন বিষয়ে তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে রাজবাড়ীতে যুব উন্নয়ন উদ্যোগ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী ইয়ুথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের আয়োজনে রাজবাড়ী কনভেনশন সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন।

রাজবাড়ীতে যুব উন্নয়ন বিষয়ক সেমিনার।

সেমিনারে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা জাসাসের সাবেক সভাপতি এবং পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি, রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও অংকুর কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক সেখ আব্দুর রউফ হিটু। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইয়ুথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের আহ্বায়ক অদ্রী নেওয়াজ মাহমুদ হৃক।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা বিএনপির সাবেক সদস্য, অর্ণব নেওয়াজ মাহমুদ ঋষিত, ওয়ার্ল্ড ট্যালেন্ট ইকোনোমি ফোরাম ইন্সটিটিউটের প্রেসিডেন্ট অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ রানা, নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ফারিয়া করিম, কবি খোকন মাহমূদ, রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থী নিলয় শাহা প্রমুখ।

রাজবাড়ীতে যুব উন্নয়ন বিষয়ক সেমিনার।

এরপর শিক্ষার্থীরা আয়োজকদের কাছে নানা বিষয়ে প্রশ্ন করেন। বক্তারা তাদের সকল প্রশ্নের উত্তর দেন।

সেমিনারে বক্তারা রাজবাড়ীর শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তরুণদের নেতৃত্ব, দক্ষতা ও ইতিবাচক পরিবর্তনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে রাজবাড়ী ইয়ুথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ পাশে থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ভিওডি বাংলা/ কামাল হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার