• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ঘুষ লেনদেনের সময় দুদকের জালে যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

যশোর প্রতিনিধি    ৭ জানুয়ারী ২০২৬, ১১:১৫ পি.এম.
ঘুষ লেনদেনের সময় দুদকের জালে যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ছবি: ভিওডি বাংলা

যশোরে এক লাখ ২০ হাজার টাকা ঘুষ লেনদেনের সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে ধরা খেয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম।

বুধবার (৭ জানুয়ারি) দুদকের একটি বিশেষ এনফোর্সমেন্ট দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

​দুদক সূত্রে জানা গেছে, নির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে দুদকের বিশেষ দলটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ওত পেতে ছিল। ঘুষের টাকা লেনদেনের সময় তারা অভিযান চালিয়ে আশরাফুল আলমকে আটক করেন। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

​দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে,  ​অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই ফাঁদ (Trap) মামলা পরিচালনা করা হয়েছে। আটককৃত কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি অধিকতর তদন্ত করে বিভাগীয় ও আইনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ জুবায়ের হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার