• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বড় জয়ে ফাইনালে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক    ৮ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ এ.এম.
ছবি: সংগৃহীত

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠার পথে অ্যাথলেটিক বিলবাওকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। যেখানে পুরো ম্যাচেই হ্যান্সি ফ্লিকের শিষ্যরা দাপট দেখিয়েছে। মাত্র ১৬ মিনিটের ব্যবধানে ৪ গোল করে কাতালানরা লাগামটা হাতে নেয় প্রথমার্ধে। বিরতির পর আরও এক গোল করে ৫-০ ব্যবধানের জয়ে নিশ্চিত করে ফাইনাল। 

গতকাল (বুধবার) দিবাগত রাতে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে সেমিফাইনালে মুখোমুখি হয় বার্সা-বিলবাও। যেখানে ৮০ শতাংশ পজেশন নিয়ে ১৪টি শট নেয় বার্সা, লক্ষ্যে ছিল ৯টি। বিপরীতে বিলবাওয়ের নেওয়া ৯ শটের মধ্যে ৪টি লক্ষ্যে ছিল। বড় জয়ে স্প্যানিশ চ্যাম্পিয়নদের পক্ষে রাফায়েল রাফিনিয়া জোড়া এবং ফেররান তোরেস, ফারমিন লোপেজ ও রুনি বার্ধগি একটি করে গোল করেছেন।

এদিন প্রথম কোনো দল হিসেবে স্প্যানিশ সুপার কাপের সেমির প্রথমার্ধেই চারটি গোল করেছে বার্সেলোনা। যদিও ম্যাচে তাদের প্রথম লক্ষ্যে রাখা শটটি আসে ১৬ মিনিটে। তবে পেদ্রির নেওয়া শটটি গেছে বিলবাও গোলরক্ষক উনাই সিমোন বরাবর। কিছুক্ষণ বাদে লোপেজও একটি ভালো সুযোগ মিস করেছেন। এরপর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সাকে। ২১ মিনিটে তোরেসের গোলে লিড নেয় দলটি, বার্ধগির পাস কাজে লাগাতে পারেননি লোপেজ, তবে তোরেসের পায়ে যেতেই তিনি বক্সের বাইরে থেকে নেওয়া শটে জাল কাঁপান।

বার্সার লিড ব্যবধান দ্বিগুণ হয় ৯ মিনিট পরই। বক্সে রাফিনিয়ার পাস পেয়ে এক স্পর্শ লোপেজ সেটি বিলবাওয়ের জালে জড়ান। ৩৪ ও ৩৮তম মিনিটে আসে আরও দুটি গোল। প্রথমে লোপেজের বাড়ানো বল একজনকে পেরিয়ে বার্ধগি নিচু শট নেন। যা সিমোনের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে গোললাইন অতিক্রম করে। এবার বার্ধগির পাস পেয়ে একজনের বাধা এড়িয়ে বুলেট গতির শটে স্কোরশিটে নাম তোলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়াও। এতক্ষণ প্রায় দর্শক হয়ে থাকা বিলবাও ৪২ মিনিটে ভীতি ছড়ায়, তবে গোলপোস্টে লেগে তাদের শট ফেরে।

একইভাবে বিরতির পরও আধিপত্য ধরে রেখে আক্রমণ চালায় বার্সেলোনা। রাফিনিয়ার সুবাদে ৫২ মিনিটে তারা পঞ্চম গোল পেয়ে যায়। বক্সের ভেতর থেকে জোরালো শট নেন এই সেলেসাও ফরোয়ার্ড। তবে তাকে বদলি উঠানো হয় ৬৫ মিনিটে, পরিবর্তে নামেন মার্কাস রাশফোর্ড। লামিনে ইয়ামালকেও বদলি নামানো হয় বার্ধগির জায়গায়। এরপর কয়েকটি সুযোগ এলেও আর কেউ গোল করতে পারেনি। 

লা লিগায় টানা ৯ ম্যাচজয়ী বার্সা চলতি মৌসুমের প্রথম শিরোপা জয়ের কাছাকাছি পৌঁছে গেল। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ (বৃহস্পতিবার)। এদিন দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে। 

ভিওডি বাংলা/ এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার