• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

রাজৈরে যাত্রীবাহী বাসচাপায় মাদরাসাছাত্র নিহত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি    ৮ জানুয়ারী ২০২৬, ০১:১৫ পি.এম.
হাফেজ ওসমান -ছবি-ভিওডি বাংলা

মাদারীপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলে থাকা হাফেজ ওসমান (১৯) নিহত হয়েছেন। তিনি পটুয়াখালীর রাঙ্গাবালী থানার উত্তরীপাড়া গ্রামের বিল্লাল হাওলাদারের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ১০টার দিকে  ওসমান তার বন্ধু হাসিবুল (১৬) কে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে টেকেরহাট থেকে রাজৈরের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটি চাপা দিয়ে দ্রুত চলে গেলে ওসমান ঘটনাস্থলেই মৃত্যু হয়। তার বন্ধু হাসিবুল গুরুতর আহত হয়েছেন এবং একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহত ওসমান সদ্য পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছেন। বৃহস্পতিবার তার মাথায় পাগড়ি পরানোর অনুষ্ঠান হওয়ার কথা ছিল। মাদারীপুর মস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী