• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না: সালাহউদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৮ জানুয়ারী ২০২৬, ০২:০৮ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

দেশে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। তবে এসব বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, শেষ পর্যন্ত সফলভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অন্য রাজনৈতিক দলের অভিযোগের বিষয়ে তিনি আরও বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কারও কোনো অভিযোগ থাকলে ইসিকে জানাতে পারেন।

সালাহউদ্দিন বলেন, তারেক রহমান জুলাই অভ্যুত্থানের শহীদের কবর জিয়ারত করতে গেলে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হবে না। এ বিষয়টি জনগণের প্রত্যাশা ছিল। তিনি আগেই যেতে চেয়েছিলেন। তবে বিভিন্ন কারণে সেই যাত্রাটা সম্ভব হয়ে উঠেনি। আমরা জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করি এবং সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে চাই। সবার কাছে অনুরোধ, এর মর্যাদা যেন আমরা প্রশ্নবিদ্ধ না করি।

তিনি বলেন, আগামী ১১ জানুয়ারি থেকে চার দিনের জন্য উত্তরবঙ্গের ৯টি জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান। অনেকে এ বিষয়টিকে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করছেন। আমরা মনে করি, এটি সঠিক নয়। দেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে তিনি যেতেই পারেন। জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতেই তারেক রহমানের সেখানে যাওয়া। আমরা শহীদদের মর্যাদা আরও মহিমান্বিত করতে চাই। তিনি শহীদদের কবর জিয়ারতের পাশাপাশি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এতে জনগণের প্রত্যাশাকে ধারণ করা হবে। আমরা যেন সেই দৃষ্টিকোন থেকে বিষয়টিকে দেখি।

চূড়ান্ত মনোনয়নের প্রসঙ্গে তিনি বলেন, বৃহৎ রাজনৈতিক দল হিসেবে অনেক যোগ্যকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও প্রয়োজনে আলাপ আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের