• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বানারীপাড়ায় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি    ৮ জানুয়ারী ২০২৬, ০২:১৫ পি.এম.
বরিশালের বানারীপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার-ছবি-ভিওডি বাংলা

বরিশালের বানারীপাড়ায় পাইপগান, কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ তারিকুল ইসলাম (তারেক) নামে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

তারেরেক বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ২০১১ সালে সৈয়দকাঠী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু হেরে যান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বানারীপাড়া থানার ওসি মজিবর রহমানের নির্দেশনায় এবং ইন্সপেক্টর (তদন্ত) শতদল মজুমদারের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে আউয়ার গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি পাইপগান, ৮টি কার্তুজ, দু’টি ছেনি এবং একটি রামদা উদ্ধার করা হয়েছে।

তার বিরুদ্ধে বানারীপাড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে তাকে বরিশালের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার