• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

নেত্রীকে সুচিকিৎসা দিতে পারিনি : হাসান জাফির তুহিন

নিজস্ব প্রতিবেদক    ৮ জানুয়ারী ২০২৬, ০৪:২৪ পি.এম.
কৃষিবিদ হাসান জাফির তুহিন-ছবি-ভিওডি বাংলা

ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন বেগম খালেদা জিয়াকে জেলখানার মধ্যে স্লো পয়জনিং করে তার ইন্টার্নাল অঙ্গকে দূর্বল করে দিয়েছে বলে জানিয়েছেন, কৃষিবিদ হাসান জাফির তুহিন। তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে দিয়েছে এবং এটা অত্যন্ত পরিতাপের বিষয়। আমরা তাকে সুচিকিৎসা দিতে পারিনি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে তিনি এইসব কথা বলেন। 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে দাফনের দশম দিনেও নেতাকর্মীদের ঢল নেমেছে। সকাল থেকেই জিয়া উদ্যানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসছেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বিজিবির সদস্যা দায়িত্ব পালন করছেন।

সরেজমিন দেখা গেছে, জিয়া উদ্যানের মোড় থেকেই জিয়াউর রহমান ও বেগম খালেদার কবরমুখী মানুষের ভিড়। 

সকাল সাড়ে ১০টায়  শ্রদ্ধা নিবেদন করেন জাতীয়  কৃষক দলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ ঢাকায় অবস্থানরত কৃষকদলের সকল পর্যায়ের নেতা কর্মীরা। 

এছাড়াও অনেকেই ফুল নিয়ে এসেছেন খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে। উদ্যানসংলগ্ন সংসদ ভবনের সামনের রাস্তা ও বেইলি ব্রিজ থেকে কবর পর্যন্ত নারী-পুরুষের দীর্ঘ লাইন। আর কবরে পাশে নেতাকর্মীদের ভিড় সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হচ্ছে। 

বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন কামাল ভূইয়া নামে এক ব্যক্তি। তিনি বলেন, আমার নেত্রীর কবর জিয়ারত করতে ধানমন্ডি থেকে এসেছি। তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি।  

আব্দুল্লাপুর থেকে সজিব হোসেন তার পরিবার নিয়ে জিয়া উদ্যানে এসেছেন। তিনি বলেন, খালেদা কবর জিয়ারত করতে এসেছি।

উল্লেখ্য, খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশজুড়ে দশম দিনেও শোক প্রকাশ করা হচ্ছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা জিয়া উদ্যানে আসছেন।

ভিওডি বাংলা-তানজু হাবিবা/জা

 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের