• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

‘ফ্যাসিবাদী শক্তির দোসররা মুসাব্বিরকে হত্যা করেছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৯ জানুয়ারী ২০২৬, ০৯:৪৫ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি-সংগৃহীত

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যার পেছনে নির্বাচন ও গণতন্ত্রবিরোধী পতিত স্বৈরাচারী শক্তি থাকতে পারে বলে আশঙ্কা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি মনে করেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বসুন্ধরা সিটি শপিং মলসংলগ্ন মুসাব্বিরের বাসায় তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে যান সালাহউদ্দিন আহমদ। এসময় তিনি মুসাব্বিরের স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মুসাব্বির অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। সিসিটিভি ক্যামেরা (ক্লোজড সার্কিট) ফুটেজে যেভাবে দেখা গেছে, তাতে মনে হয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুজনকে শনাক্ত করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে। তবে আমরা মনে করি, যারা নির্বাচন ও গণতন্ত্রের বিরোধী, সেই পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা এই ষড়যন্ত্রের পেছনে থাকতে পারে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারলে লাভবান হবে, সেই অপশক্তি এর পেছনে আছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখতে হবে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের অনুরোধ, দ্রুততম সময়ে তদন্ত শেষ করে ব্যবস্থা নিন।’

দলের পক্ষ থেকে দায়বদ্ধতার কথা উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘মাননীয় (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি আজ এখানে এসেছি। মুছাব্বিরের পরিবার ও সন্তানদের সারা জীবনের জন্য যা কিছু প্রয়োজন, দল হিসেবে আমরা সেই দায়িত্ব পালন করব, ইনশাআল্লাহ।’

এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে বিএনপি জোটের প্রার্থী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের