• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত; সংবাদ সম্মেলন কাল

   ১৩ জানুয়ারী ২০২৫, ০৯:৪৩ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের লন্ডন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন।  

স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ভিওডি বাংলা অনলাইনকে জানান, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত সমূহ আগামীকাল মঙ্গলবার বেলা ১২টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/ এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল