• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

হাবিবুর রশিদ

ক্ষমতার আগে জনতা, দলের আগে দেশ

নিজস্ব প্রতিবেদক    ১০ জানুয়ারী ২০২৬, ১০:১৪ পি.এম.
হাবিবুর রশিদ হাবিব। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-৯ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র যেখানে সব নাগরিক নিরাপদ থাকবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে। 

তিনি বলেন, এই দেশের মালিক জনগণ। তাদের হাতেই ফিরিয়ে দিতে হবে ভোটের মাধ্যমে।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর শ্রী শ্রী গীতা হরি সংঘ-দেবমন্দির কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬-২৮ইং এ তিনি এসব কথা বলেন।

শ্রী শ্রী গীতা হরি সংঘ-দেবমন্দির কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে হাবিবুর রশিদ হাবিব।

এই দেশের স্বাধীনতা, মানচিত্র ও পতাকা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে উল্লেখ করে হাবিব বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন।

শিশুকে চকলেট দিচ্ছেন হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ছাত্রজনতার আত্মত্যাগ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন সামনে এনেছে। সেই বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধর্ম যার যার, রাষ্ট্রের মালিক সবাই। আমরা সবাই বাংলাদেশি এটাই আমাদের পরিচয়।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নিজেরাই নির্বাচন করবেন। নির্বাচিত প্রতিনিধি জনগণের কাছে জবাবদিহির মধ্যে থাকবে ।

ফুলেল শুভেচ্ছা।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নেতা নয়, জনগণের সেবক হিসেবে কাজ করবে। ক্ষমতার আগে জনতা, দলের আগে দেশ সবার আগে বাংলাদেশ।

বিএনপি এই নেতা বলেন,আজ যে দেশের জন্য এত সন্তান ও সহযোদ্ধা রক্ত দিয়েছে, সেই দেশ কখনো ব্যর্থ হতে পারে না। আমরা বারবার রক্ত দিয়েছি, বারবার ব্যর্থ হয়েছি; তবে আগামী দিনে  আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে আপনার-আমার সকলের নিরাপত্তা নিশ্চিত থাকবে। সবাই নিজ নিজ অবস্থানে নিরাপদে থাকবে। আমরা সুখী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।

শ্রী শ্রী গীতা হরি সংঘ-দেবমন্দির কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, সবাই মিলে আমরা আগামী বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে গড়ে তুলবো। আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি, তাহলে আবারও এই দেশকে নিয়ে চক্রান্ত ও ষড়যন্ত্র হতে পারে। সে ক্ষেত্রে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো না।

এ সময় সংঘ টির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের