• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ছাত্রদলই দেশের ভবিষ্যৎ শক্তি: এম এ মালিক

নিজস্ব প্রতিবেদক    ১১ জানুয়ারী ২০২৬, ০২:৩৩ পি.এম.
সিলেট-৩ সংসদীয় এলাকায় “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন এম এ মালিক-ছবি-ভিওডি বাংলা

সিলেট-৩ সংসদীয় এলাকার ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে আয়োজিত “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আবদুল মালিক (এম এ মালিক) বলেছেন, ব্যক্তি নয়-দল বড়, আর দলের চেয়েও বড় দেশ। তিনি আরও বলেন, দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলই হবে অগ্রসৈনিক।

সিলেট-৩ সংসদীয় জেলা ছাত্রদল, মহানগর ছাত্রদল, বিভিন্ন উপজেলা ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এম এ মালিক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘদিন ধরে চেষ্টা স্বত্তেও একসঙ্গে বসতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন। তবে তিনি আশ্বাস দেন, এখন থেকে প্রত্যেকের সঙ্গে ওয়ান টু ওয়ান যোগাযোগ বজায় রাখবেন।

তিনি বলেন, “আমি বিশ্বাস করি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমার সঙ্গে কারও ব্যক্তিগত বন্ধুত্ব না থাকলেও আমি ছাত্রদল ও যুবদলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে কাজ করব।” এম এ মালিক ছাত্রদল ও যুবদলের নেতৃত্বকে উৎসাহিত করে বলেন, দেশ ও গণতন্ত্রের উন্নয়নে তাদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এম এ মালিক বলেন, তার রাজনীতির শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। ১৯৭৫ সালের পর জাতীয় পর্যায়ের বিভিন্ন সংগঠনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, যুব প্রতিমন্ত্রী আবুল কাসেম ও হারিস চৌধুরীর নির্দেশনায় তিনি যুবসংস্থার সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এছাড়া বক্তৃতায় শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি।  ছাত্রদলকে কেন্দ্র করেই জিয়াউর রহমান ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলেছিলেন। ছাত্র ও যুবকদের প্রশিক্ষণ দেওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করানোতে ছাত্রদলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।”

কর্মশালায় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম নয়ন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন অলি উদ্দিন। 

এছাড়া মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এস ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদ, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন এবং মহানগর ও উপজেলা পর্যায়ের ছাত্রদলের সকল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এম এ মালিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “যুব ও ছাত্র শক্তিই আমাদের দেশের ভবিষ্যৎ। দেশের সেবা ও গণতন্ত্র রক্ষায় আপনারা এগিয়ে আসবেন।”

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যক্তি স্বার্থ নয়, দল ও দেশের স্বার্থই প্রধান। ছাত্রদল ও যুবদলকে তিনি জাতির অগ্রদূত হিসেবে উল্লেখ করে বলেন, দেশের ভবিষ্যৎ গড়তে তাদের নেতৃত্ব ও উদ্যম অপরিহার্য।

কর্মশালার শেষে নেতাকর্মীরা এম এ মালিকের সঙ্গে একে অপরের সঙ্গে মতবিনিময় করেন এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। ছাত্রদলের নেতারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বেশি কার্যকর প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে দেশের যুব শক্তি আরও সুসংগঠিত ও দায়িত্বশীল হয়ে উঠবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের