• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

হাবিবুর রশিদ

শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য নিজেকে উৎসর্গ করে গেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক    ১১ জানুয়ারী ২০২৬, ০৭:৫৭ পি.এম.
ঢাকা-৯ আসনে নানা শ্রেণি পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে হাবিবুর রশিদ হাবিব। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বেগম খালেদা জিয়া বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন। দীর্ঘ এই লড়াইয়ে তাকে স্বামী-সন্তান হারানোর পাশাপাশি মামলা ও অসুস্থতার কষ্ট সহ্য করতে হয়েছে। তবুও জীবনের শেষ দিন পর্যন্ত দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। 

রোববার (১১ জানুয়ারি) ঢাকা-৯ আসনে নানা শ্রেণি পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন হাবিবুর রশিদ হাবিব।

ঢাকা-৯ আসনে নানা শ্রেণি পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে হাবিবুর রশিদ হাবিব।

এসময় তিনি চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদক ব্যবসা ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
হাবিবুর রশিদ বলেন, আমাদের নেতা তারেক রহমান আগামী দিনে স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার ডাক দিয়েছেন। ইতিমধ্যে ৩১দফা কর্মসূচিও ঘোষণা করেছেন। সবাইকে এই দেশ গঠনে এগিয়ে আসতে হবে। 

তিনি বলেন, আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে জনগণই হবে প্রকৃত মালিক। দেশের ১৮কোটি মানুষের হাতে থাকবে দেশের মালিকানা। দেশের জুলাই আন্দোলনে শহীদদের পাশাপাশি শহীদ শরিফ ওসমান হাদি, বিএনপিসহ বিরোধী দলের যেসব নেতাকর্মী দেশের জন্য রক্ত দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ঢাকা-৯ আসনে নানা শ্রেণি পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে এদেশের মানুষ ভোট দেয়ার সুযোগ পায়নি। দীর্ঘদিন পর সেই সুযোগ আসছে। তাই সবাইকে বলবো আগামী ১২ফেব্রুয়ারি নির্বাচনে সবাই ভোট দিতে যাবেন। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

এসময় তার সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা-৯ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের